আড়াইহাজারে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মিষ্টি (১৯) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উপজেলার বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন সিএনজি স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিষ্টি নওগাঁ জেলার দামুরহাট থানার ইসুবপুর এলাকার তোফাজ্জল মন্ডলের মেয়ে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে আড়াইহাজার থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন সিএনজি স্টেশনে অভিযান চালায়। এ সময় মিষ্টিকে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।



সর্বশেষ সর্বাধিক পঠিত