চট্টগ্রামের সিনিয়র ভিডিও জার্নালিস্ট শামসুল আলম বাবু আর নেই

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

চট্টগ্রামের সিনিয়র ভিডিও জার্নালিস্ট শামসুল আলম বাবু আর নেই। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নগরীর পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা নগরীর দামপাড়া বায়তুল আজিজ জামে মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, আবু সুফিয়ান এমপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শামসুল আলম বাবু দীর্ঘদিন চ্যানেল আই ও নিউজ২৪ টেলিভিশনে ভিডিও জার্নালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনগুলোর নেতারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত