সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান ও কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর মধ্যে গতকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কে কুয়েতের স্থায়ী মিশনে এ বৈঠক হয়। দুই নেতা বাংলাদেশ ও কুয়েতের সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শ্রমশক্তি রপ্তানি বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 

বৈঠকে প্রধানমন্ত্রী দুই দেশেরংং জনগণের পারস্পরিক কল্যাণে ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে নিয়মিত যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তারেক রহমান দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি ও অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : প্রধানমন্ত্রী তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের মধ্যেও একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ : সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের স্টেনারগার্ডে বৃহস্পতিবার  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত