জ্যোতিদের কোচ হেম্প

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ এএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ সামনে রেখে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টে পরিবর্তন আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান কোচ সারোয়ার ইমরানের সঙ্গে ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুককেও আর রাখছে না। তাদের জায়গায় প্রধান কোচের দায়িত্ব পাচ্ছেন ডেভিড হেম্প। নতুন ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন গোলাম মোর্তজা। হেম্প আপাতত প্রধান কোচের পাশাপাশি ব্যাটিং কোচের দায়িত্বও পালন করবেন। আগামী বৃহস্পতিবার ঢাকায় আসবেন এই অস্ট্রেলিয়ান। দুই দিন অবস্থান করে ৩ অক্টোবর দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় সফরে যাবেন তিনি। এ নিয়ে নারী বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘আপাতত দুই দিনের জন্য হেম্প ঢাকায় আসবেন। ১ তারিখে এসে আবার ৩ তারিখে দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে যাবেন। উনি আসছেন মূলত চুক্তিপত্রের আনুষ্ঠানিকতা সারতে। তাকেই আমরা প্রধান কোচ হিসেবে নিচ্ছি। আপাতত ব্যাটিংও দেখবেন তিনি।’

নারী দলের জন্য নতুন ফিল্ডিং কোচও নিয়োগ দিয়েছে বিসিবি। এই দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার গোলাম মর্তুজা। শুধু কোচিং স্টাফেই নয়, টিম ম্যানেজমেন্টেও পরিবর্তন আসছে। মেয়েদের দলের আলোচিত ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজকে এবার অস্ট্রেলিয়ায় পাঠাচ্ছে না বোর্ড। তার পরিবর্তে দায়িত্ব পালন করবেন সাবেক ক্রিকেটার বুলবুল বাশার।

সর্বশেষ সর্বাধিক পঠিত