৪১ বছর বয়সে গোল করে লুকা মদ্রিচের নতুন ইতিহাস

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ এএম

৪১ বছর বয়সেও নিজের ফুটবলের দ্যুতি ছড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন লুকা মদ্রিচ। প্রাগে উয়েফা নেসন্স লিগের ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ক্রোয়াট অধিনায়ক হিসেবে মাঠে নেমে ইতিহাস গড়েছেন তিনি। ২-১ ব্যবধানে ক্রোয়েশিয়ার জয়ের ম্যাচে দেশের ইতিহাসের সবচেয়ে বয়স্ক গোলদাতা হওয়ার কীর্তি গড়েন এই মিডফিল্ডার।

ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেও মদ্রিচের একাদশে থাকা নিয়ে সংশয় ছিল। জ্বরে আক্রান্ত থাকায় ম্যাচের আগের সংবাদ সম্মেলনেও যোগ দিতে পারেননি তিনি। তবে শারীরিক অসুস্থতা কাটিয়ে সময়মতো সুস্থ হয়ে মাঠে নামেন এসি মিলানের এই মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৭তম মিনিটে) ডি-বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক ডান পায়ের শটে ক্রোয়েশিয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মদ্রিচ। ৪১ বছর বয়সে গোল করে ক্রোয়ার ফুটবলরে ইতিহাসে বয়স্কতম গোলদাতা হিসেবে নাম লেখান তিনি। এর আগে ইউরো ২০২৪-এ ইতালির বিরুদ্ধে ৩৮ বছর ২৮৯ দিন বয়সে গোল করে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে বয়স্ক গোলদাতা হয়েছিলেন মদ্রিচ।

মদ্রিচের গোলের সাত মিনিট পর অ্যাডাম কারাবেকের গোলে সমতায় ফেরে চেক প্রজাতন্ত্র। তবে ম্যাচের শেষ দিকে ইভান পেরিসিচের অ্যাসিস্ট থেকে মার্কো পাশালিচ গোল করে ক্রোয়েশিয়ার ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। জয়সূচক গোলের কিছুক্ষণ আগেই মদ্রিচকে মাঠ থেকে তুলে নেওয়া হলে গ্যালারি ভর্তি দর্শক দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে সম্মান জানান।

২০২৬ বিশ্বকাপের পর জাতীয় দলের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠলেও ক্রোয়াটদের নতুন কোচ স্লাভেন বিলিচকে খেলায় চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানান মদ্রিচ। ক্রোয়েশিয়ার হয়ে ২০২টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা মদ্রিচ ক্লাবের হয়েও সমান ছন্দে রয়েছেন। ৪১তম জন্মদিনের পর এসি মিলানের হয়ে ৪০টি ম্যাচ খেলে ২টি গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। সম্প্রতি ক্লাবটির সাথে জুনের ২০২৭ পর্যন্ত চুক্তির মেয়াদও বাড়িয়েছেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত