জ্যোতির অধিনায়কত্ব নিয়ে জরুরি বৈঠক তামিমের

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

সর্বশেষ এশিয়া কাপে ভারতের কাছে সেমিফাইনালে হারের পর সমালোচনার মধ্যে পড়েন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেই ঘটনার পর টি-টোয়েন্টিতে আর দলের নেতৃত্বে থাকতে চান না তিনি। সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ই-মেইল করে জানিয়ে দেন। পরবর্তী এশিয়ান গেমসে দিয়ে বাংলাদেশ নারী দলে তার অধিনায়কত্বের অধ্যায় শেষ হয়েছে। কিন্তু এই টুর্নামেন্টেও প্রত্যাশিত ফল পায়নি বাংলাদেশ। পদক ছাড়াই দেশে ফিরেছে।

এসবের সঙ্গে নারী দলের কোচিং প্যানালে নিয়ে আগামীকাল সোমবার নারী দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বিকেল ৩টায় শুরু হতে যাওয়া এই সভায় নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলামও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এই বৈঠকেই জ্যোতির নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছার কথা জ্যোতি বিসিবিকে জানালেও এখন পর্যন্ত বোর্ড আনুষ্ঠানিকভাবে তার সিদ্ধান্ত গ্রহণ করেনি। ফলে আগামীকালের বৈঠকের পরই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত স্পষ্ট হতে পারে।

আগামী ৩ অক্টোবর ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশ নারী দলের। সফরের আগে গুরুত্বপূর্ণ এই বৈঠক নারী দলের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলবে সেদিকেট তাকিয়ে নারী বিভাগ।

 
সর্বশেষ সর্বাধিক পঠিত