পূর্ববিরোধে বিজয়নগরে দুইপক্ষের দফায় দফায় সংঘর্ষ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার ও বকুল গ্রুপের লোকজনের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ ঘটে।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, শনিবার স্থানীয় বাজারে আক্তার গ্রুপের এনাম ও বকুল গ্রুপের রুবেলের মধ্যে কথা-কাটাকাটির জেরে প্রথমে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বাড়িতে ফিরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এ সময় উভয়পক্ষের ঘর বাড়িতে ব্যাপক ভাঙচু ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে ফের রবিবার সকাল ৭টা থেকে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুইপক্ষ। সকাল ১০টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত