বাংলাদেশ কমার্স ব্যাংকের ২৮তম বার্ষিক সাধারণ সভা 

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান সভাপতিত্ব করেন।

সভায় পরিচালনা পর্ষদের সদস্য মো. মহসিন মিয়া, কামরুল হক মারুফ ও শেখ আশরাফুজ্জামান এফসিএ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক উপস্থিত ছিলেন। 

এছাড়া অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি যুগ্ম সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম, ব্যাংকের কোম্পানি সচিব মো. ওমর ফারুক ভূঁঞাসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী, ওই তারিখের স্থিতিপত্রসহ এ-সংক্রান্ত পরিচালক ও নিরীক্ষকদের প্রতিবেদন গ্রহণ ও অনুমোদন করা হয়। একই সঙ্গে ২০২৬ সালের জন্য নিরীক্ষক নিয়োগ ও নিরীক্ষা ফি নির্ধারণ করা হয়।

ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হন। তারা ব্যাংকের ব্যবসা-সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সভায় ব্যবস্থাপনা পরিচালক ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত চেয়ারম্যান, পরিচালক, শেয়ারহোল্ডারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। পরে সভাপতি সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত