পপুলার লাইফের ভোলা অঞ্চলের গ্রাহকদের ২ কোটি ১৪ লাখ টাকার বীমা দাবি পরিশোধ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম

দ্রুত বীমা দাবি পরিশোধের লক্ষ্যে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে ভোলা অঞ্চলের বীমা গ্রাহকদের ২ কোটি ১৪ লাখ ২৫ হাজার ৩০০ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোলা কোম্পানির নিজস্ব ভবনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন ও প্রকল্প পরিচালক মাসুদ রানা মাসুম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ইনচার্জ এইচ এম ফরিদ হোসেন। এ সময় প্রকল্প ইনচার্জবৃন্দ ও কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, ‘বীমা মানুষের অনিশ্চিত ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা। তাই গ্রাহকদের দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে পপুলার লাইফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত