চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কয়েকটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের মাঝে ডেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা চত্ত্বর ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিস সোমাইয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে ২ বাণ্ডেল করে ১৬ বাণ্ডেল ডেউটিন ও ৬ হাজার টাকা করে ৪৮ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে।