ব্রিফিংয়ে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি সম্প্রতি মিরপুরের একটি চিকিৎসাকেন্দ্রে হামলা ও ভাঙচুর এবং রাজধানীর বিভিন্ন স্থানে হামলা, গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনার উল্লেখ করে বলেন, এসব ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দেয়।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অব্যাহত থাকলে শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ কোনো খাতই নিরাপদ থাকবে না। সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। একই সঙ্গে মব সৃষ্টি, পেশিশক্তির ব্যবহার এবং সহিংসতার মাধ্যমে পুরোনো পরিস্থিতি ফিরিয়ে আনার যেকোনো অপচেষ্টা জনগণ প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক সময়ে জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায়ও নিন্দা জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশের পরিবর্তনের সঙ্গে জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া সবাই কোনো না কোনোভাবে সম্পৃক্ত। তাদের ওপর হামলা ও অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মতবিনিময় সভায় বিপিএএমইএ’র পক্ষে উপস্থিত ছিলেন কনভিন্স জিপার অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক; বিপিএএমইএর সাবেক প্রেসিডেন্ট ও খান অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কাদের খান; বিপিএএমইএর উপদেষ্টা ও প্রিমিয়ার অ্যাক্সেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার লতিফুর রহমান আজিম; বিপিএএমইএর ভাইস-প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ও এশিয়ান প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোজাহারুল হক শহীদ; বিপিএএমইএর ভাইস-প্রেসিডেন্ট ও একেএইচ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেডের পরিচালক মোহাম্মদ ফিরোজ উদ্দিন; বিপিএএমইএর ভাইস-প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ও বাদশা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম সবুজ; বিপিএএমইএর ভাইস-প্রেসিডেন্ট ও পাওয়ার প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন মো. বাবুর; বিপিএএমইএর ভাইস-প্রেসিডেন্ট ও কাজী প্রিন্টিং অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফাহাদ; বিপিএএমইএর পরিচালক ও ইন্টারলেবেল রোবাস্ট বাংলাদেশ (প্রা.) লিমিটেডের পরিচালক কাজী আশরাফুল হক জুয়েল; বিপিএএমইএর পরিচালক ও ডায়নামিক প্যাকেজিং ইন্ডাস্ট্রি (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুনির হোসেন; বিপিএএমইএর পরিচালক ও আন-নূর ট্রিমস ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মোহাম্মদ জসিম উদ্দিন; বিপিএএমইএর পরিচালক ও ব্লু প্যাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. বেলাল উদ্দিন; বিপিএএমইএর পরিচালক ও সিয়াম কম্পিউটারাইজড ইলাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মোহাম্মদ রেজাউল করিম; বিপিএএমইএর পরিচালক ও নোভা অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক ফুয়াদ হোসাইন চৌধুরী; বিপিএএমইএর পরিচালক ও নাইমা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুন্সী এ. কে. আজাদ; বিপিএএমইএর পরিচালক ও ট্রিম জোনের স্বত্বাধিকারী মো. কামাল উদ্দিন; বিপিএএমইএর পরিচালক ও কেজিএস প্রিন্টিং অ্যান্ড ডিজাইনসের স্বত্বাধিকারী মো. আবুল কাশেম; বিপিএএমইএর পরিচালক ও লেবেল ফ্লেক্সের ব্যবস্থাপনা অংশীদার মো. নজরুল ইসলাম; বিপিএএমইএর পরিচালক ও সালমান ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজের স্বত্বাধিকারী মো. শাকিল হোসেন; মাইক্রো কালার প্রিন্টার্সের স্বত্বাধিকারী মো. নাঈম হায়দার; বিপিএএমইএর অফিস সেক্রেটারি ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব.) এস. এম. মাসুদুর রহমান; বিপিএএমইএর জয়েন্ট অফিস সেক্রেটারি মোহাম্মদ জিলকাদ চৌধুরী।
বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এমপি, অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, এডভোকেট মতিউর রহমান আকন্দ, জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি লস্কর মো. তসলিম, জামায়াতে ইসলামীর শিল্প ও বাণিজ্য বিভাগীয় কমিটির সভাপতি জনাব শহিদুল ইসলাম ও সেক্রেটারি ডা. আনোয়ারুল আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।