আদাবরে ভবনে হামলা: গ্রেপ্তার ৫

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পিএম

আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে একটি বাড়ীতে হামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

ঢাকার বিভিন্ন এলাকায় রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম। তিনি বলেন, এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।

তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি ওসি জাহিদুল ইসলাম।

শনিবার সকালে আদাবরের শেখেরটেক এলাকার শ্যামলী হাউজিংয়ের প্রথম প্রকল্পের ৬ নম্বর সড়কের একটি বাড়ির ফটক, জানালা ও নিরাপত্তার জন্য লাগানো ক্লোজড সার্কিট ক্যামেরা ভাঙচুর করে ২০ থেকে ২৫ জনের একটি দল।

ভবন মালিকের স্বজনদের অভিযোগ, ২০২৪ সালের ৫ অগাস্টের পর একইভাবে ভবনটি দখল করেছিলেন স্থানীয় খোরশেদ আলম নামের এক ব্যক্তি।

আদালত ও পুলিশের বিভিন্ন পর্যায়ে আইনি প্রক্রিয়া শেষে গত ১২ মার্চ মালিকরা ভবনটির দখল ফিরে পান। কয়েক মাসের মাথায় আবারও হামলার ঘটনা ঘটেছে।

হামলার ওই ঘটনা ধরা পড়েছে অন্য একটি ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিওতে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে প্রথমে মুখে মাস্ক পরা একজনকে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়। পরে অস্ত্র হাতে একদল তরুণ এসে একে একে ওই বাড়ির তিনটি ক্লোজড সার্কিট ক্যামেরা ভাঙচুর করে। এরপর জানালা ও প্রধান ফটকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে দেখা যায় তাদের।

পরে এ ঘটনায় আদাবর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। যার প্রেক্ষিতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তারের তথ্য দিল পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত