অবসরপ্রাপ্ত ব্যাংকার ফাতেমা মামুন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুনের স্ত্রী। গতকাল সোমবার সকাল সাড়ে ৫টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফাতেমা মামুন ব্যাংকার হিসেবে কর্মজীবন শেষে অবসর নেন। তিনি মেয়ে রয়া মুনতাসীর, দুই ছেলে মিসবাহউদ্দিন মুনতাসীর ও নাবিল মুনতাসীর এবং পাঁচ নাতি-নাতনি রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, চাঁদপুরের কচুয়ায় জানাজা শেষে ফাতেমা মামুনকে দাফন করা হবে।