ট্রলকারীদের কড়া বার্তা ডাকোটার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

মার্কিন অভিনেত্রী ডাকোটা জনসনের সঙ্গে র‍্যাপার মেশিন গান কেলির প্রেমের গুঞ্জন চলছে গত কয়েকদিন ধরেই। প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে ভোগের ‘দ্য রান-থ্রু’ পডকাস্টে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, পেশাগত জীবনের কারও সঙ্গে সাধারণভাবে রাতের খাবার খেতে গেলেও সেটি নিয়ে ‘রহস্যময় পুরুষের’ সঙ্গে দেখা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। তবে তিনি কার সঙ্গে সম্পর্কে আছেন বা নেই, তা নিয়ে প্রকাশিত প্রতিটি প্রতিবেদনের জবাব দেওয়ার প্রয়োজন মনে করেন না। 

ডাকোটার মতে, প্রতিটি গুঞ্জন খণ্ডন করতে গেলে বরং বিষয়টি নিয়ে আরও বেশি আলোচনা তৈরি হবে। মানুষ যা বিশ্বাস করতে চায়, সেটিই বিশ্বাস করবে। তাই তাদের মত বদলানোর চেষ্টা করে নিজের সময় নষ্ট করতে চান না তিনি। পডকাস্টে ডাকোটা বলেন,  ‘আমি যদি আমার ম্যানেজার বা আইনজীবীর সঙ্গে রাতের খাবার খেতেও যাই, তখন বলা হয়—‘রহস্যময় পুরুষের সঙ্গে দেখা গেছে।’ সত্যি বলতে, এতে আমার কিছু যায় আসে না। আমার মনে হয়, এসব নিয়ে চেষ্টা করে কোনো লাভ নেই।’ 

তিনি আরও বলেন, ‘মানুষ যা বিশ্বাস করতে চায়, সেটাই বিশ্বাস করবে। তাদের জন্য লড়াই করার মতো শক্তি আমার নেই। বরং জীবনের অন্য বিষয়গুলোতেই মনোযোগ দিতে চাই। প্রতিদিনই ইন্টারনেটে এমন কিছু না কিছু আসে, যা হাস্যকর—সত্যি হোক বা মিথ্যা। আমি এতে পাত্তা দিই না।’

সর্বশেষ সর্বাধিক পঠিত