ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম

‘আপনার হৃদস্পন্দন সচল রাখুন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি কার্ডিয়াক কনসালটেন্সি’র আয়োজন করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় হাসপাতালে আগত দর্শনার্থী, রোগীদের স্বজনসহ সাধারণ মানুষ হৃদ্‌যন্ত্রের অবস্থা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। প্রয়োজনে তারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও গ্রহণ করতে পারছেন।

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হাসপাতালটিতে হৃদরোগ ও প্রতিকার বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে এ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. মোহাম্মদ উদ্দিন। এতে দেশের বরেণ্য কার্ডিওলজিস্টরা অংশ নেন।

সেমিনারে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ডা. আবদুজ জাহের। প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী, ডা. মো. লোকমান হোসাইন, ডা. অরুণ কুমার শর্মা, ডা. এস. মোকাদ্দাস হোসেন (সাদী) এবং ডা. নুর মোহাম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. মাহবুবুর রহমান। এ সময় মেডিকেল ডিরেক্টরসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল থেকে র‍্যালিটি শুরু হয়ে গ্রিন রোড ও মিরপুর রোড প্রদক্ষিণ করে পুনরায় ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে এসে শেষ হয়।

র‍্যালির উদ্বোধন করেন ল্যাবএইড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ দাউদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, মেডিকেল ডিরেক্টরবৃন্দ, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিপুলসংখ্যক নার্স ও স্বাস্থ্যকর্মী।

এদিকে, বিশ্ব হার্ট দিবস-২০২৬ উপলক্ষে দেশের প্রথম এনএবিএইচ স্বীকৃত হাসপাতাল ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে শুরু হয়েছে ‘বিশেষ সেবা পক্ষ’। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।

বিশেষ সেবা পক্ষের আওতায় কার্ডিয়াক স্ক্রিনিং প্যাকেজের মাধ্যমে হৃদ্‌যন্ত্রের অবস্থা সম্পর্কে জানার সুযোগ থাকছে। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও পাওয়া যাবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত