চন্দনাইশ উপজেলার এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা প্রত্যাহার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ এএম

চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) ঝন্টু বিকাশ চাকমাকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করেছে সরকার।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রামের এই কর্মকর্তাসহ দেশের বিভিন্ন উপজেলার কর্মরত মোট ৬৮ জন সহকারী কমিশনারকে (ভূমি) প্রত্যাহার করা হয়েছে। তাদের চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রত্যাহারের পর তাদের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে তাদের পরবর্তী কর্মস্থল বা নির্দিষ্ট পদায়নের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।##

সর্বশেষ সর্বাধিক পঠিত