চট্টগ্রাম নগরের খুলশী থানার ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কামরুল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলশী থানার তালতলা এলাকায় ওয়্যারলেস কলোনিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান,কয়েকজন কিশোরের মধ্যে বিরোধের জেরে হৃদয়কে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এঘটনার পর অভিযান চালিয়ে কামরুলকে নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।