দীর্ঘদিন পর গত বছর করে নতুন যাত্রা শুরু করে দেশের একময়ের তুমুল জনপ্রিয় শিশু-কিশোরদের মেধা বিকাশ প্রতিযোগিতার আসর নতুন ‘নতুন কুঁড়ি’। দেশীয় শোবিজের অনেক আলোকিত তারকাই বিটিভির এই অনুষ্ঠানটির মাধ্যমে মিডিয়ায় এসেছেন। চলতি বছর আবারও আয়োজন করা হচ্ছে ‘নতুন কুঁড়ি’র আসর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নেয়া হবে আবেদন। মঙ্গলবার রাতে বিটিভির ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে. দেশের বিভিন্ন অঞ্চল থেকে শুরু হবে প্রতিযোগিতার প্রাথমিক বাছাই। এরপর বিভাগীয় পর্যায়ের বাছাই শেষে ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব ও ফাইনাল প্রতিযোগিতা। অভিনয়, আবৃত্তি, গল্প বলা ও কৌতুক, সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক ও আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত, হামদ-নাতসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হবে।
বিটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, বয়সের ভিত্তিতে প্রতিযোগীদের দুটি শাখায় ভাগ করা হয়েছে। ‘ক’ শাখায় অংশ নিতে পারবে ৬ বছর থেকে ১১ বছরের নিচের শিশুরা। ‘খ’ শাখায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে ১১ থেকে ১৫ বছর বয়সীদের। আর ক্বিরাত প্রতিযোগিতা হবে একটি শাখায়। এতে অংশ নিতে পারবে ১২ থেকে ১৭ বছর বয়সীরা।
উল্লেখ্য, ১৯৭৬ সালে বিটিভিতে যাত্রা শুরু করা ‘নতুন কুঁড়ি’ দেশের শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের অন্যতম পরিচিত মঞ্চ। এ আয়োজনের মধ্য দিয়ে গান, অভিনয়, নৃত্য ও আবৃত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পরিচিতি পেয়েছেন অনেক শিল্পী।
এবার ‘নতুন কুঁড়ি প্যারা স্পোর্টস’
নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম
নতুন কুঁড়ি স্পোর্টস চালুর গল্প শোনালেন প্রধানমন্ত্রী