এক ঘোষণাই থামিয়ে দিল মৃত্যুর গুজব

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম

বিশ্বখ্যাত হলিউড তারকা জ্যাকি চ্যানের মৃত্যুর গুজবের পাশাপাশি সামনে এসেছে তার বিপুল সম্পত্তি নিয়ে বড় সিদ্ধান্তের খবরও। আর এই বড় ঘোষণাতেই থেমে গেল মৃত্যুর খবর। বিভিন্ন সূত্রে তার সম্পত্তির আনুমানিক মূল্য ৪০০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বলা হয়েছে। 

তবে এত বিপুল সম্পত্তি থাকলেও নিজের একমাত্র ছেলে জেসি চ্যানের জন্য পুরো সম্পত্তি রেখে যেতে চান না জ্যাকি। বরং নিজের উপার্জনের বড় অংশ দাতব্য কাজে ব্যবহার করার পরিকল্পনার কথা তিনি আগেই জানিয়েছিলেন। জ্যাকি চ্যান বলেছিলেন, ছেলে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, তাহলে নিজের অর্থ নিজেই উপার্জন করতে পারবে। আর যদি সে সেই দায়িত্ব নিতে না পারে, তাহলে বাবার বিপুল অর্থও তার কাজে আসবে না। 

আন্তর্জাতিক বিনোদন দুনিয়ায় জ্যাকি চ্যান বিপুল খ্যাতি অর্জন করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে অভিনেতা হয়ে ওঠার পাশাপাশি প্রযোজক, পরিচালক, স্টান্ট পারফর্মার এবং গায়ক হিসেবেও কাজ করেছেন তিনি। ‘রাশ আওয়ার’, ‘দ্য কারাটে কিড’, ‘শাংহাই নুন’ থেকে শুরু করে একাধিক সিনেমায় নিজের অভিনয় এবং স্টান্টের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন এ কিংবদন্তি অভিনেতা।

সর্বশেষ সর্বাধিক পঠিত