নানা জটিলতায় শেষমেশ পিছিয়ে গেল রায়হান রাফী পরিচালিত আন্ধার’ সিনেমাটি। কথা ছিল অক্টোবরে মুক্তির কথা থাকলেও ‘আন্ধার’ টিমের পক্ষ থেকে অফিসিয়াল এক ভিডিও বার্তায় জানানো হয়েছে, আগামী বছর ২৬ মার্চ, স্বাধীনতা দিবসে মুক্তি পাবে ‘আন্ধার’।
এর আগে একটি টিজার প্রকাশ করে অক্টোবরে সিনেমাটি মুক্তির কথা জানানো হয়েছিল। তবে পোস্ট প্রডাকশনের কাজ বাকি থাকায় নির্ধারিত সময়ে মুক্তি নিয়ে গুঞ্জন তৈরি হয়। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো। নির্মাতা জানান, চাইলে আগামী ১৬ অক্টোবরই সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব। তবে তাতে ভিএফএক্সের মান নিয়ে আপস করতে হতে পারে। আর সিনেমার ক্ষেত্রে এমন কোনো ছাড় দিতে চান না তিনি। ২২১বি ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আন্ধার’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি।
আন্ধার সিনেমার শিল্পীদের নাম প্রকাশ করলেন রাফী