বাকলিয়ায় মাদক কারবার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, গ্রেপ্তার ৩ 

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম

চট্টগ্রাম নগরের মাদক কারবার নিয়ে বাকলিয়া বহিষ্কৃত যুবদলকর্মী মুরাদ ও জসিম উদ্দিন গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এসময় ইটপাটকেল নিক্ষেপসহ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গুলাগুলির ঘটনাও ঘটে।   এঘটনায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন  ‘মুরাদ বাহিনীর’ প্রধান মো. মুরাদ ও তার দুই সহযোগি সুমন ও রুহুল আমিন। তারা তিনজন সংঘর্ষের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি।

এর আগে ২৭ সেপ্টেম্বর রাতে নগরের সৈয়দ শাহ রোডে এ সংঘর্ষ ঘটে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, একই ঘটনায় এর আগে আরও ১৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুরাদ ও জসিমের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে ২৭ সেপ্টেম্বর সংঘর্ষে দুইপক্ষের ১৫০ থেকে ২০০ জন অংশ নেন। এদের মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্যরাও ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, মুরাদ ও জসিম দুজনই মাদক করবারের সঙ্গে জড়িত। নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা মুরাদ দীর্ঘদিন ধরে চট্টগপ্রাম নগরে বসবাস করছেন। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ধরে রাখতে তিনি একটি বলয় গড়ে তোলেন, যা স্থানীয়ভাবে ‘মুরাদ বাহিনী’ নামে পরিচিত। মুরাদের কাছ থেকে ইয়াবা নিয়ে বিক্রি করতেন জসিম এমনটা দাবি পুলিশ ও স্থানীয়দের।

বিভিন্ন তথ্যে জানা গেছে, বছরখানেক আগে মাদক বেচাকেনার নিয়ন্ত্রণ নিয়ে জসিম-মুরাদের সম্পর্কে অবনতি ঘটে। পরে মুরাদ নিজস্ব একটি বাহিনী গড়ে তোলেন। এরপর মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, জায়গা দখল ও আধিপত্য বিস্তাররকে কেন্দ্র করে জসিমের সঙ্গে মুরাদের বিরোধ আরও বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বর রাতে সংঘর্ষের ঘটনা ঘটে।

তবে মুরাদের ফেসবুক প্রাফাইলে নিজেকে চান্দগাঁও থানা যুবদলের কর্মী হিসেবে পরিচয় দেওয়ার তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি স্থানীয়ভাবে তিনি নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার অনুসারী হিসেবে পরিচিত।

তবে এমদাদুল হক বাদশা সংবাদ মাধ্যমকে বলেন, মুরাদ তার অনুসারী নন। কারও অপরাধের দায় দল নেবে না বলেও তিনি মন্তব্য করেন।

এছাড়া দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত বছরের জানুয়ারিতে মুরাদকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল বলে জানা গেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত