ভেঙে ফেলার তালিকায় নাম উঠল দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা ধরে রাখা প্রেক্ষাগৃহ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লাভলী সিনেমা হল। ক্রমাগত লোকসানের চাপে পড়ে হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন এর বর্তমান মালিক ও চলচ্চিত্র পরিচালক শাহাদাৎ হোসেন লিটন। তিনি জানান, শুক্রবার (২ অক্টোবর) হলটি ভেঙে ফেলা হবে। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিয়মিত সিনেমা না থাকায় কার্যক্রম অনিয়মিত হয়ে পড়ে। এতে ক্রমাগত লোকসান গুনতে হয় মালিককে। একপ্রকার বন্ধই ছিল এর কার্যক্রম।
এ কারণে ভবনটি ভেঙে সেখানে নতুন বহুতল বাণিজ্যিক ভবন বানানো হবে। তবে পরিচালক লিটন জানিয়েছেন, সেই ভবনে একটি অত্যাধুনিক সিনেপ্লেক্সও নির্মাণের পরিকল্পনা করছেন তিনি। হল ভাঙার বিষয়টি নিশ্চিত করে শাহাদাত হোসেন লিটন বলেন, ‘লাভলী সিনেমা হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সিনেমা হলের ব্যবসা নেই বললেই চলে। দীর্ঘদিন ধরে হলটির কার্যক্রমও নিয়মিত ছিল না। তাই পুরানো হলটি ভেঙে সেখানে কমার্শিয়াল ভবন নির্মাণের পরিকল্পনা করছি।’
ভাঙা হচ্ছে না ঐতিহ্যবাহী মণিহার সিনেমা হল