স্বাধীনতা দিবসে ‘আন্ধার’

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৭:২২ এএম

ভিএফএক্সের মান নিখুঁত রাখতে পিছিয়ে দেওয়া হয়েছে রায়হান রাফী পরিচালিত বহুল আলোচিত ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এর মুক্তি। পূর্বঘোষিত ১৬ অক্টোবরের বদলে আগামী বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি।

মঙ্গলবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় অভিনেতা চঞ্চল চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী নতুন এ সময়ের কথা নিশ্চিত করেন। নির্মাতা জানান, নির্ধারিত সময়ে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হলেও ভিএফএক্সের মানের সঙ্গে কোনো আপস করতে চান না বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২২১বি ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, মোস্তফা মনোয়ার, ফারুক রেহানসহ অনেকে। মানসম্মত কাজের স্বার্থে দর্শকদের আরও কিছু দিন ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত