বিটিভিতে আজ থেকে ‘নতুন কুঁড়ি’র নিবন্ধন

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৩ এএম

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিশু-কিশোরদের ঐতিহ্যবাহী প্রতিভা অন্বেষণমূলক প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৬’-এর অনলাইন ও অফলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে। এই নিবন্ধন প্রক্রিয়া চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

১৯৭৬ সালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নির্দেশনায় যাত্রা শুরু করে জনপ্রিয় এই আয়োজন। মাঝপথে দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২৫ সালে অনুষ্ঠানটি পুনরায় চালু করা হলে দেশজুড়ে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় এবার আয়োজিত হচ্ছে ‘নতুন কুঁড়ি-২০২৬’।

এবারের প্রতিযোগিতায় ১৮টি অঞ্চলে আঞ্চলিক এবং ৮টি বিভাগে বিভাগীয় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ প্রতিভাবানদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত ও ফাইনাল প্রতিযোগিতা। অভিনয়, আবৃত্তি, সংগীত, নৃত্য, গল্প বলা, কিরাত ও হামদ-নাতসহ মোট ১৮টি বিষয়ে ‘ক’ (৬ থেকে ১১ বছরের নিচে) ও ‘খ’ (১১ থেকে ১৫ বছর) শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে কিরাত প্রতিযোগিতাটি ১২ থেকে অনূর্ধ্ব ১৭ বছরের পরীক্ষার্থীদের জন্য একক শাখায় থাকছে।

একজন আবেদনকারী সর্বোচ্চ তিনটি একক কিংবা একটি দলীয়সহ মোট চারটি বিষয়ে অংশ নিতে পারবেন। আগ্রহী প্রতিযোগীরা বিটিভি www.btv.gov.bd) ও নতুন কুঁড়ির www.notunkuri.gov.bd) অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য ও নিয়মাবলি জেনে আবেদন করতে পারবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত