প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী নানা আয়োজন

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৪ এএম

‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’ স্লোগান সামনে রেখে সফলতার ২৭ বছর পার করে ২৮ বছরে পদার্পণ করছে টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’। এ উপলক্ষে চ্যানেল আই-এর পর্দাজুড়ে এবং চ্যানেল আই প্রাঙ্গণে থাকবে বর্ণাঢ্য আয়োজন। 

প্রতিষ্ঠাবার্ষিকীর আবহে ৩০ সেপ্টেম্বর প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘মনিবিস্কুট-চ্যানেল আই পুষ্টি আড্ডা’, ‘চেনামুখ দুঃখ সুখ’-এর বিশেষ পর্ব ‘ডিজিটাল নবাব’ এবং কেকা ফেরদৌসীর ‘ভিম দেশ-বিদেশে রান্না’।

১ অক্টোবর মূল উদযাপনের দিনে রাত ১টা ও সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে টকশো ‘তৃতীয় মাত্রা’। সকালে থাকছে ‘গান দিয়ে শুরু’ ও ‘সংবাদপত্রে বাংলাদেশ’। বেলা ১১টা ০৫ মিনিট থেকে চ্যানেল আইয়ের চেতনা চত্বর থেকে দিনব্যাপী উৎসবের নানা আয়োজন সরাসরি সম্প্রচার করা হবে। দুপুরে

থাকছে ‘তারকা কথন’-এর বিশেষ পর্ব। বিকেল ৩টা ০৫ মিনিটে সম্প্রচারিত হবে আবদুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’-এর ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার। এ ছাড়া রাত ৭টা ৫০ মিনিটে দেখানো হবে মোশাররফ করিম অভিনীত নাটক ‘বউ চা’।

একই দিন রাতে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের ‘মেমোরি রিওয়াইন্ড’ এবং মুকিত মজুমদার বাবুর ‘চ্যানেল আইয়ের সাথে সবুজের পথে’ প্রচারিত হবে। রাত ১২টায় ‘আজকের সংবাদপত্র’ পর্বে অংশ নেবেন পরিচালনা পর্ষদের সদস্য শাইখ সিরাজ, মুকিত মজুমদার বাবু ও জহির উদ্দিন মাহমুদ মামুন।

উৎসবের অংশ হিসেবে ২ ও ৩ অক্টোবর শাইখ সিরাজের পরিকল্পনা ও উপস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশেষ আয়োজন ‘ন মানব’ সম্প্রচারিত হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত