হারামাইনে আজ যারা জুমা পড়াবেন

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পিএম

আজ পবিত্র শুক্রবার। মক্কার মসজিদে হারামে আজ জুমার নামাজ পড়াবেন শায়খ ফয়সাল গাজ্জাবী। আর মদিনার মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন শায়খ আব্দুল্লাহ আল-বুওয়াইজান।

শায়খ ফয়সাল গাজ্জাবী ১৯৬৫ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে মসজিদে হারামের ইমাম এবং ২০১৬ সালে মসজিদে হারামের খতিব নিযুক্ত হন। তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির কোরআন তিলাওয়াত অনুষদের প্রেসিডেন্ট।

শায়খ আব্দুল্লাহ আল-বুওয়াইজান ২০১৩ সালে মসজিদে নববির ইমাম এবং ২০১৬ সালে মসজিদে নববির খতিব নিযুক্ত হন। শায়খ আল-বুওয়াইজান সুললিত কোরআন তিলাওয়াতের জন্য অত্যন্ত জনপ্রিয়। তিনি ইমাম মুহাম্মাদ বিন সউদ ইউনিভার্সিটির কেরাতের অধ্যাপক ড. ইবরাহিম বিন সাইদ দাওসারির কাছ থেকে কেরাতের ইজাজত গ্রহণ করেছেন।

সূত্র : ইনসাইড দ্য হারামাইন

সর্বশেষ সর্বাধিক পঠিত