ময়মনসিংহ শহরের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী মরহুম এম এম খানের সহধর্মিণী বেগম খালেদা খানম ইন্তেকাল করেছেন। শনিবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
খালেদা খানমের আরেকটি পরিচয়- তিনি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান খানের মা। পরিবার সুত্রে জানা গেছে আজ শনিবার বাদ মাগরিব ঈদগাহ মসজিদ মাঠে বেগম খালেদা খানমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জানাজায় আত্মীয়স্বজন, শুভাকাঙ্খী ও সর্বস্তরের মানুষকে অংশ নেয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।