দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্ল্যায়েন্স ব্র্যান্ড ‘কনকা’-র সৌজন্যে আবারও শুরু হতে যাচ্ছে ফ্যামিলি রিয়েলিটি গেম শো ‘কনকা সেরা পরিবার’।
টানা চার সিজনে দর্শকপ্রিয়তা পাওয়া এই অনুষ্ঠানটি এবার আসছে ৫ম সিজনের জমজমাট আয়োজন নিয়ে। নতুন সিজনে যথারীতি থাকছে ধাঁধা, বুদ্ধির খেলা, মজার সব গেইম, তারকাদের উপস্থিতিসহ নতুন নতুন সংযোজন। শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশে ‘কনকা’ পণ্যের অনুমোদিত পরিবেশক, উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেডের ঢাকার গুলশানস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সিজন শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইলেক্ট্রো মার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নুরুসসাফা মজুমদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল আফছার, ডিরেক্টর নুরুল আজিম সানি, ডিরেক্টর মিস সিনথিয়া কায়নাথ নূর, জেনারেল ম্যানেজার- সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চৌধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার-রিটেইল অপারেশন মো. জুলহক হোসাইন, বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুন্ডু, সম্প্রচার প্রতিষ্ঠান এনটিভি-র ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠান পরিকল্পনার প্রাথমিক বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন মিডিয়াকম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুন্ডু। এরপর সম্প্রচার প্রতিষ্ঠান এনটিভির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন এনটিভি-র ম্যানেজিং ডিরেক্টর মো. আশফাক উদ্দিন আহমেদ।
সবশেষে ‘কনকা’র পক্ষ থেকে বক্তব্য রাখেন ইলেক্ট্রো মার্ট লিমিটেডের সিনিয়র ন্যাশনাল সেল্স ম্যানেজার মো. জুলহক হোসাইন, জেনারেল ম্যানেজার- সেলস অ্যান্ড মার্কেটিং জেনারেল ম্যানেজার- সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চৌধুরী, এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল আফছার। এরপর সিজন ৫-এর লোগো উন্মোচন, আনুষ্ঠানিক উদ্বোধন এবং থিম সং পরিবেশিত হয়। সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা এরপর অনুষ্ঠানে অংশগ্রহণের নিয়মাবলি এবং প্রতিযোগিতার ফরম্যাট সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের ধারণা দেন।
কনকা সেরা পরিবার সিজন ৫ এর রেজিস্ট্রেশন ৩ অক্টোব শুরু হয়ে চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এই সময়ের মধ্যে একই পরিবারের ১৮ থেকে ৬০ বছর বয়সী যেকোনো ২ জন সদস্য মিলে একটি দল গঠন করে https://www.ntvbd.com/registration ওয়েবসাইট ভিজিট করে ‘কনকা সেরা পরিবার সিজন ৫’-এ রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়া দেশজুড়ে ইলেক্ট্রো মার্ট-এর শোরুমে এসেও রেজিস্ট্রেশন করা যাবে। অনুষ্ঠানটি বেসরকারি টেলিভেশন চ্যানেল এনটিভিতে প্রচার হবে।