নাটোরের বাগাতিপাড়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার সাতশৈইল এলাকার মঞ্জিল তেলি (২৬) ও কাউসার আহমেদ (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বাগাতিপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সাতশৈইল ব্রিজসংলগ্ন পাকা সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় উল্লিখিত দুই যুবককে আটক করে পুলিশ।
আটকের খবর পেয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিচারে মঞ্জিল তেলিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ২০০ টাকা জরিমানা এবং কাউসার আহমেদকে একই মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডসহ ৪০০ টাকা জরিমানা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, দণ্ডপ্রাপ্ত দুই যুবককে শুক্রবার রাতেই নাটোর জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।
বাসাইলে নারীকে উত্ত্যক্তের অপরাধে যুবকের কারাদণ্ড