লালপুরে অনলাইন জুয়ার আসর, তিনজন আটক

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ এএম

নাটোরের লালপুরে অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মহারাজপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিঃ) মো. মনিরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মহারাজপুর মধ্যপাড়া এলাকার আরিফুল ইসলামের ঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার অভিযোগে মো. আরিফুল ইসলাম (৩৩), মো. রাকিবুল ইসলাম (২৩) ও মো. ইমন ইসলাম (২২) নামে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক আরিফুল ইসলাম মহারাজপুর মধ্যপাড়ার মো. ফরজ উদ্দিন মন্ডলের ছেলে, রাকিবুল ইসলাম একই এলাকার মো. মোস্তাক আলীর ছেলে এবং ইমন ইসলাম নবীনগর প্রথমপাড়ার মো. মারিফুল ইসলাম ও রীনা বেগমের ছেলে।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে লালপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, আটক আসামিদের বৃহস্পতিবার (১ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং‌ লালপুরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান নিয়মিত চলবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত