লাইভে নিজের অবস্থা জানালেন তানিয়া বৃষ্টি

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পিএম

অনেক দিন পর আজ শনিবার (৩ অক্টোবর) বিকালে ফেসবুক লাইভে আসেন টিভি ও চলচ্চিত্র তানিয়া বৃষ্টি। সেখানে ভক্তদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। নিজের অবস্থা জানিয়ে তানিয়া বলেন, ‘অসুস্থ ছিলাম। এখন অনেকটা ভালো আছি। কেমো থেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হলো, এখন চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস এটা চলার পর কিছু টেস্ট হবে। সেটার পর ডাক্তার জানাবে, পরবর্তী চিকিৎসা কী হবে।’ 

 তানিয়া জানান, বর্তমানে তিনি ঢাকার পার্শ্ববর্তী একটি রিসোর্টে রয়েছেন। সেখানে পরিবার নিয়ে ঘুরতে গেছেন। গ্রামীণ আবহে মনটাকে শান্ত করার জন্য এই সফর। অভিনয়ে কি ফিরবেন? কবে নাগাদ ফিরবেন? এসব প্রশ্নও এসেছে তানিয়ার কমেন্ট বক্সে। জবাবে তানিয়া বৃষ্টি বলেন, ‘নাটক করতে তো চাই। এ মাস থেকে শুরু করতে চাই। কথাবার্তা চলছে। নয় মাসের মতো শুটিং করিনি। এখন অনেকটা ভালো আছি। তাই আবার কাজে ফেরার চিন্তা করছি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত