জলাভূমি-প্লাবনভূমিতে পোনামাছ অবমুক্ত করলেন এমপি 

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্রবণ ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার প্রাতিষ্ঠানিক পুকুর, হাইল হাওরের বাইক্কা বিল ও তৎসংলগ্ন প্লাবনভূমিতে এ পোনামাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জলাশয়গুলোতে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি, মাছের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার দুরুদ আহমদ প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত