জাতীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির পাইলট প্রকল্পের উদ্বোধন

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পিএম

বিএনসিসি ট্রেনিং একাডেমিতে যুবশক্তি উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি পাইলট প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম পর্ব দেশের ৯টি জেলায় একযোগে শুরু হয়েছে। এগুলো হলো ঢাকা জেলার সাভার, টাঙ্গাইল, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, গাজীপুর, পটুয়াখালী ও রাজশাহী।

ঢাকার সাভারের বাইপাইলে বিএনসিসি ট্রেনিং একাডেমিতে রবিবার (৪ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি,জি। এ ছাড়া উপস্থিত ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনী এবং অন্যান্য সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে শৃঙ্খলা, দায়িত্ববোধ, আত্মবিশ্বাস ও প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে আন্তরিকভাবে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।

৪ অক্টোবর থেকে পরিচালিত এ প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় আনসার-ভিডিপি ও বিএনসিসির সদস্যদের নিজ নিজ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এ ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে আনসার-ভিডিপি ও স্কাউটসের সদস্যদের বেসামরিক প্রতিরক্ষা বা সিভিল ডিফেন্সবিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ দেয়া হবে।

বিএনসিসি, আনসার-ভিডিপি, স্কাউটস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণের পাইলট প্রজেক্টের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীর আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল অংশগ্রহণ প্রত্যাশা করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত