হারানো চিঠি পেয়েছি ঘাসের জঙ্গলে
হারানো অক্ষর রক্তজবার মতো জ্বলে
বাগানের যত পাখি পালিত ডাকপিয়ন
লালবাক্স খোলার মতো শঙ্খ তোলার ধ্বনি
তোমার দুই হাতে কবুতর ধরে রাখা
নিয়ন মেঘে তুমি বিজলিতে আপ্লুত
গ্রীবার চক্রবাকে ঢেউয়ের আন্দোলন
ভেজা চিঠির ভাঁজ খুলছে
ডাকপিয়ন
তোমার উদাম অক্ষর পড়তে চেয়ে আমি
ডাকপিয়নের মতো লালবাক্সের কাছে থামি
ঝিনুক খোলার মতো খুলবে তোমার চোখ
রাতভর মুক্তার বৃষ্টিতে চমকাবে লাল জমি
প্রেমযমুনার ঘাটে স্রোতের এত চোরা টান
ভরা নদী ভরা মদিরা খান খান
কবিতা
ভাদ্রের চিঠি
কিশোর মাহমুদ
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৬:২০ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৬:২০ পিএম
অলংকরণ : কাজী যুবাইর মাহমুদ
এ সম্পর্কিত আরও পড়ুন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০