প্রতিদিন রাত দুইটার সময়
আমার ঘুম ভেঙে যায়।
সাইড টেবিলে ঢেকে রাখা
অর্ধেক পানির গ্লাসের দিকে
চেয়ে থাকি কিছুক্ষণ।
আমার পিপাসা লাগে, কিন্তু
খেতে ইচ্ছে করে ভিসুভিয়াস।
দূরে কোথাও কুকুর ঘেউ ঘেউ করে
যেন হাড়গোড় হিম করা চিৎকার।
ওদের কি ঘুম আসে না?
আমি পায়চারী করি।
বারান্দায় জন্মাবার কথা রক্তজবা
অথচ হু হু করে জন্মায় হাহাকার।
দূরে নিকেল মাখা চোখে চেয়ে থাকে নক্ষত্র
দু-একটা খসে পরে পরচুলার মতো
আমি হা করে দেখি। দেখতেই থাকি।
হঠাৎ ব্যথার বর্তুল ওঠে বুকে
সাদা কুয়াশা কফিন হয়ে
ঢেকে দেয় আমার পুরো শরীর।
কবিতা
ব্যথার বর্তুল
সোয়েব আল হাসান
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পিএম
অলংকরণ : কাজী যুবাইর মাহমুদ
এ সম্পর্কিত আরও পড়ুন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০