প্ল্যানিং পারমিট ও অনলাইনে ড্রয়িং সাবমিটের সুযোগ থাকবে কি?

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩৭ এএম

বর্তমান মাস্টারপ্ল্যানের আওতায় এই নগরের পুরো রাস্তাঘাট, পুকুর, ডোবা, পাহাড়সহ সব ধরনের ভূ-প্রকৃতির উপাত্ত চলে এসেছে। এমনকি কোন রাস্তার চওড়া কত এবং সেই অনুযায়ী কি গাইডলাইন রয়েছে সব তথ্যই সিডিএ’র হাতে রয়েছে। এসব তথ্যের আলোকে সিডিএ চাইলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে প্ল্যানিং পারমিট চালু করতে পারে। অর্থাৎ নির্ধারিত প্লটে কোন ধরনের ভূমি ব্যবহার করা যাবে, কি করা যাবে না, করলে কী কী ফিচার যুক্ত করা যাবে, ওই প্লটের কতটুকু জায়গায় ভবন নির্মাণ করা যাবে এমন অনেক সিদ্ধান্ত আগেই নেওয়া সম্ভব। এগুলোর আলোকে প্ল্যানিং পারমিট চালু করা যায়। এই প্ল্যানিং পারমিটের আলোকে অনলাইন ড্রইং সাবমিশন চালু করলে নগরবাসী প্ল্যান অনুমোদনের হয়রানি থেকে রেহাই পাবে।

আমরা মাস্টারপ্ল্যান বানাচ্ছি বিদ্যমান অবস্থা থেকে নিজেদের অবস্থার উত্তরণের জন্য। আমরা উন্নত শহরগুলোর আদলে নিজেদের এগিয়ে নিতে চাই। সেজন্য পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের মাধ্যমেও আমাদের সেই পথে এগুনো দরকার।

স্থপতি মেহেদী ইফতেখার 

পরিচালক, উইকন প্রপার্টিজ

সর্বশেষ সর্বাধিক পঠিত