এবার বিজেপিতে কোয়েল

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ এএম

টলিউড কুইনখ্যাত কোয়েল মল্লিককে পশ্চিমবঙ্গের রাজ্যসভার প্রার্থী করেছিলেন মমতা ব্যানার্জি। রাজ্যসভার মমতা ক্ষমতা থেকে সরতেই, আরও একাধিক রাজ্যসভার সদস্যের মতোই সেখান থেকে সরে যান কোয়েলও। তবে গতকাল ববিবার দুপুরেই জল্পনায় সিলমোহর দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। কেন্দ্রীয় নেতৃত্বের ঘোষিত প্রার্থী তালিকায় কোয়েলের নাম প্রকাশ করে দলটি। এক বিজ্ঞপ্তি জারি করে বিজেপি জানিয়ে দেয়, পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসনে উপনির্বাচনে গেরুয়া শিবিরের প্রার্থী হচ্ছেন রু´িণী মল্লিক, অর্থাৎ অভিনেত্রী কোয়েল মল্লিক। কোয়েলের আগেই, তৃণমূল রাজ্যসভার তিন সাংসদ সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক ইস্তফা দিয়েছিলেন। ওই তিন আসনের উপনির্বাচনে তাদেরই প্রার্থী করেছিল গেরুয়া শিবির। তারাই ফের বিজেপির সাংসদ হয়ে রাজ্যসভায় যান। সেই সময়েই কোয়েলের ইস্তফা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে জল্পনা জিইয়ে রেখে তিনি ইস্তফা দেন জুলাই মাসে।

১৬ জুলাই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন কোয়েল। তার আসনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০৩২ সালের ২ এপ্রিল। ফলে মেয়াদ শেষের অনেক আগেই আসনটি শূন্য হয়ে যায়। ইস্তফার পর কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে নয়া রাজনৈতিক অধ্যায়ের সূচনা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। ছড়িয়ে পড়েছিল সুস্মিতাদের মতোই, কোয়েলও রাজ্যসভায় ফিরবেন। অবশেষে জল্পনাই সত্যি করে বিজেপির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছে বিজেপি।

সর্বশেষ সর্বাধিক পঠিত