আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২২ এএম

রাজধানীর লালবাগ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শারমিন সুলতানা সর্মিকে (৪৪) গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ। গত শনিবার রাতে লালবাগ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুরনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল রবিবার লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়, সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলার আসামি শারমিন সুলতানা সর্মি লালবাগ থানার শেখ সাহেব বাজার এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে লালবাগ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। শারমিন সুলতানা ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সম্পাদক এবং যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত