ইনুর মৃত্যুদণ্ডের আর্জি জানিয়ে প্রসিকিউশনের আপিল

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩২ পিএম

২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছর সাজার বিরুদ্ধে আপিল করেছে প্রসিকিউশন।

আপিলে ইনুর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আর্জি জানানো হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ইনুর সাজা বাড়াতে এ আপিল করা হয় বলে সাংবাদিকদের জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম।

গত ৩০ জুন ইনুকে ১০ বছর কারাদণ্ডাদেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

সর্বশেষ সর্বাধিক পঠিত