এআই প্রতিযোগিতায় নতুন জেমিনাই ৪ আনল গুগল

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৩ এএম

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্ত করতে নতুন ফ্ল্যাগশিপ মডেল সিরিজ ‘জেমিনাই ৪’ উন্মোচন করেছে গুগল। অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে সিরিজটির প্রথম শীর্ষ মডেল ‘আর্গন’ প্রকাশ করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

গুগলের দাবি, আর্গন তাদের আগের ‘প্রো’ মডেলগুলোর তুলনায় বড় ও বেশি সক্ষম। জটিল কাজ, বিশেষ করে কোডিং ও সাইবার নিরাপত্তার মতো ক্ষেত্রে উচ্চমাত্রার কর্মদক্ষতা দেখানোর জন্য মডেলটি তৈরি করা হয়েছে। কিছু শিল্পভিত্তিক বেঞ্চমার্কে এটি প্রতিদ্বন্দ্বী মডেলগুলোর চেয়েও ভালো ফল করেছে। তবে প্রকাশিত চারটি কোডিং বেঞ্চমার্কের দুটিতে এখনো পিছিয়ে রয়েছে নতুন মডেলটি।

গুগল জানিয়েছে, নির্বাচিত কয়েকটি সাইবার নিরাপত্তা অংশীদারকে ইতিমধ্যে আর্গনের অ্যাক্সেস দেওয়া হয়েছে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য মডেলটি কবে উন্মুক্ত হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো হয়নি। এদিকে, গুগলের এআই গবেষণাগার ডিপমাইন্ডেও বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে ‘জেমিনাই ৩.৫ প্রো’ বাজারে না আনার সিদ্ধান্ত জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন মডেল প্রকাশে দেরির কারণে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় গুগল কিছুটা পিছিয়েছে এমন আলোচনা থাকলেও প্রতিষ্ঠানটি এআই ক্ষেত্রে বিনিয়োগ ও উন্নয়ন অব্যাহত রেখেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত