চা পানে ৪ ভুল করবেন না

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৬ এএম

অনেকেই চা পছন্দ করেন। দিনে অনেকবার চা খেয়ে ফেলেন। চায়ে অ্যান্টিঅক্সিডেন্ট ও বেশ কিছু যৌগ রয়েছে, যা শরীরের জন্য উপকারী। কিন্তু চা তো খাচ্ছেন কিন্তু কখন খাচ্ছেন, কোন ধরনের চা খাচ্ছেন জানা জরুরি।

লাঞ্চ-ডিনারের পরে চা খাওয়ার অভ্যাস মোটেই ভালো নয়। চায়ে ট্যানিন রয়েছে, যা খাবার থেকে পুষ্টি শোষণে শরীরকে বাধা দেয়। বিশেষত আয়রন শোষণের সময়ে সমস্যা তৈরি করে। তাই ভারী খাবার খাওয়ার পরে চা খেলে শরীরে পুষ্টির ঘাটতি হতে পারে। চা খাবারের পুষ্টির প্রভাব কমিয়ে দেয়।

চা ক্যালোরি কমায়, সুতরাং, চা খেলে ডায়াবেটিস বা ওবেসিটির ভয় কম। কিন্তু আপনি যদি চায়ে চিনি মিশিয়ে খান, তা হলে এর আর কোনো গুণ থাকে না। তখন এক কাপ চায়ের ক্যালোরি অনেকটা বেড়ে যায়। তাই চায়ে চিনি এড়িয়ে চলুন। এমনকি দুধও এড়িয়ে চলাই ভালো।

কেউ গরম চা-ই খেয়ে ফেলেন। আবার কারও অভ্যাস একদম ঠা-া করে চা খাওয়ার। খুব গরম চা একেবারেই খাওয়া উচিত নয়। সব সময়ে যদি গরম চা খান, তাহলে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকিও বাড়ে। আবার ঠান্ডা চা খেলে স্বাদ পাওয়া যায় না। তাই ঈষদুষ্ণ চা খাওয়ার চেষ্টা করুন। ধোঁয়া ওঠা চা এড়িয়ে চলাই ভালো। অনেকেই আছেন সকালবেলা খালি পেটে এক কাপ চা খেয়েই কাজে বেরিয়ে পড়েন।  এটাও করা যাবে না। তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। তাই সকালের নাস্তায় ভারী খাবার না খেয়ে শুধু চা খাওয়ার ভুল করবেন না।

সর্বশেষ সর্বাধিক পঠিত