মুন্সীগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড 

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে মাদক সেবনের দায়ে দুই যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন— ইব্রাহিম (৩০) ও সালাতুল (২১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় মাদক সেবনরত অবস্থায় ইব্রাহিম ও সালাতুলকে আটক করা হয়।  

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ তাদের দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ সর্বাধিক পঠিত