চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. ইদ্রিস মিয়াকে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়ায় চট্টগ্রাম ওয়াসার প্রধান কার্যালয়ে সিডিএ জাতীয়তাবাদী দল, রেজি: নং চট্ট ২৯৪৯ (সিবিএ)র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সিডিএ সিবিএর সভাপতি ফয়েজ আহাম্মদ বাবুল, সহ-সভাপতি নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী রাসেল, সাধারন সম্পাদক মো. মফিজুর রহমান, যুগ্ন সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেমায়েত ইসলাম সবুজ, অর্থ সম্পাদক মো. শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক আবু জাফর ইকবাল, কার্যকরী সদস্য মো. জাকির হোসেন, মো. আব্দুল মান্নান, সৈয়দ মো. জামাল উদ্দিন, মো. আবুল বশর চৌধুরী, মো. হারুন উর রশিদ, মো. সরওয়ার হোসাইন।