হাওরে সুপেয় পানির ব্যবস্থা, কৃষকদের স্বস্তি

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পিএম

নেত্রকোনার মদন উপজেলার হাওরাঞ্চলে বোরোসহ বিভিন্ন ফসলের চাষাবাদে নিয়োজিত কৃষকদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট দূর করতে নিজ উদ্যোগে একটি টিউবওয়েল স্থাপন করেছেন স্থানীয় মাওলানা সাইফুল ইসলাম।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার তিয়শ্রী ও বৈঠাখালি হাওরের মধ্যবর্তী স্থানে টিউবওয়েলটি আনুষ্ঠানিকভাবে স্থাপন করা হয়।

টিউবওয়েল স্থাপনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি নিজাম শেখ, হাদিস উদ্দিন, মুফতি নোমান, হাফেজ মহিবুল্লাহ ও মাওলানা আসাদসহ এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।  

উদ্যোক্তা মাওলানা সাইফুল ইসলাম বলেন, তিয়শ্রী ইউনিয়নটি হাওরবেষ্টিত একটি এলাকা। এখানকার কৃষকরা তীব্র রোদ ও প্রতিকূল আবহাওয়া সহ্য করে দীর্ঘ সময় হাওরে কাজ করেন। কিন্তু কাছাকাছি বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা না থাকায় তৃষ্ণার্ত অবস্থায় তাদের চরম ভোগান্তি পোহাতে হতো। কৃষকদের এই দুঃখ-কষ্টের কথা বিবেচনা করেই নিজ খরচে টিউবওয়েলটি স্থাপনের সিদ্ধান্ত নিই।

তিনি আরও জানান, জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে ভবিষ্যতে সাধারণ মানুষের সেবায় এমন আরও উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। হাওরে টিউবওয়েলটি চালু হওয়ায় স্থানীয় কৃষকদের সুপেয় পানির তীব্র সংকট অনেকটাই নিরসন হবে বলে আশা করছেন এলাকাবাসী।

সর্বশেষ সর্বাধিক পঠিত