বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন (বিএফএসএফ) আত্মপ্রকাশ করেছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন (বিএফএসএফ) এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ঢাকা ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক বড়–য়া মনোজিত ধীমন সভাপতি এবং বাংলাদেশ চলচ্চিত্র কল্যাণ সোসাইটির সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম ভূঁইয়া (সায়মন তারিক) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি: মোহাম্মদ দেলোয়ার হোসেন (কুমিল্লা ফিল্ম ক্লাব), সহ-সভাপতি: মোহাম্মদ জাহাঙ্গীর (কুষ্টিয়া ফিল্ম ক্লাব), যুগ্ম সাধারণ সম্পাদক: জীবন শাহাদাৎ (বেঙ্গল ফিল্ম সোসাইটি), অর্থ সম্পাদক: মির্জা সাখাওয়াৎ হোসেন (ঢাকা ফিল্ম সোসাইটি), সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ সেলিম, (কক্সবাজার ফিল্ম ক্লাব), প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো: মেহেদী হাসান (পিংকএশিয়া ফিল্ম সোসাইটি), দপ্তর সম্পাদক: জেসমিন আক্তার নদী (চিলড্রেন ফিল্ম ক্লাব)।
নির্বাহী কমিটির সদস্যরা হলেন- মো: মনিরুজ্জামান (রাজবাড়ী ফিল্ম সোসাইটি), মো: রোকনুজ্জামান (বাংলা কলেজ ফিল্ম এন্ড ফটোগ্রাফি সোসাইটি), কাজী সাইমুল হক, (বাংলাদেশ চলচ্চিত্র সংসদ), সুলতানুল ইসলাম টিপু (বরেন্দ্র ফিল্ম সোসাইটি), ব্যারিস্টার আইয়ান গাফ্ফার খান (রেডরোজ ফিল্ম ক্লাব), মোঃ মইনুল ইসলাম (সেলুলয়েড ফিল্ম ক্লাব)। সভায় নেতৃবৃন্দ জানান, দেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন। চলচ্চিত্র সংসদভিত্তিক সুস্থ ও সৃজনশীল সংস্কৃতিচর্চার প্রসারে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা চলচ্চিত্র সংসদ ও চলচ্চিত্রপ্রেমী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় এবং ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তোলাই নবগঠিত এই ফেডারেশনের অন্যতম লক্ষ্য বলে জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন চলচ্চিত্র সংসদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও চলচ্চিত্র বোদ্ধারা।
চলচ্চিত্র অঙ্গনকে ভালোবাসি, শ্রদ্ধা করি : পপি
চলতি বছরের সেরা ১২ চলচ্চিত্র
পিছিয়ে গেল ‘কুমিল্লা চলচ্চিত্র উৎসব’