চরকিতে আরিফিন শুভ ও কেয়া পায়েলের ‘হ্যাপিলি ম্যারিড’

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০১:২১ এএম

মুক্তি পেতে যাচ্ছে চরকি অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’। গত ৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার শো-তে উপস্থিত দর্শকরা সিনেমাটির প্রশংসা করেন।

রোমান্টিক-কমেডি ও ড্রামা ঘরানার এই চলচ্চিত্রটিতে প্রধান দুটি চরিত্রে প্রথমবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। জাহিদ প্রীতমের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় এটি তৈরি হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের ৭ম সিনেমা হিসেবে। সিনেমাটির সহ-প্রযোজক ছবিয়াল।

বাস্তব জীবনের রূপায়ণ তুলে ধরে নির্মাতা জানান, বিবাহিত জীবনের নানা সম্পর্কের টানাপড়েন ও ভালোবাসার গল্প সহজভাবে উপস্থাপন করা হয়েছে এতে। দীর্ঘদিন পর ওটিটিতে ফিরে শুভ এটিকে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন, অন্যদিকে কেয়া পায়েলের এটি ওটিটি প্ল্যাটফর্মে প্রথম কাজ। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, তুষার খান ও দীপা খন্দকার।

সর্বশেষ সর্বাধিক পঠিত