ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর গত ২৩ এপ্রিল শাহবাগ থানার অভ্যন্তরে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি সাড়ে পাঁচ মাস পর প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনটি আগামী সিন্ডিকেট সভার এজেন্ডাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। গতকাল মঙ্গলবার বিকেলে উপাচার্যের কার্যালয়ে সাংবাদিক সমিতির নেতারা তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানতে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য জানান, প্রক্টর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন এবং বিষয়টি আগামী সিন্ডিকেট সভার জন্য এজেন্ডাভুক্ত হয়েছে। তবে, ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে বিশ^বিদ্যালয় প্রশাসনের কেউ মন্তব্য করেননি।
সাংবাদিকদের ওপর হামলা
সাড়ে পাঁচ মাস পর প্রতিবেদন জমা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২৭ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২৭ এএম
দেশ রূপান্তর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০