মাইলস্টোন কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২৭ এএম

‘শিক্ষকদের পাশে থেকো : পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ এ প্রতিপাদ্যের প্রতি একাত্মতা প্রকাশ করে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। দিবসটি উদযাপন উপলক্ষে গত সোমবার মাইলস্টোন কলেজে কর্মসূচির মধ্যে ছিল প্রদর্শনী, আলোচনা সভা, গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান, কৃতী শিক্ষার্থীদের জন্য পুরস্কার এবং বর্ণাঢ্য শোভাযাত্রা।

আলোচনা সভায় নিজের শিক্ষকতা জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক। মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইংরেজি ভার্সনের উপাধ্যক্ষ ইফতেখার হোসেন এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুল হক। বক্তারা বলেন, ‘একজন আদর্শ শিক্ষক কেবল পাঠ দান করেন না; তিনি সমাজ ও জাতির পথপ্রদর্শক হিসেবে আলো ছড়িয়ে যান আজীবন। শিক্ষা দেন মানবিকতা, দায়িত্ববোধ ও নৈতিকতা।’ আলোচনা সভায় উঠে আসে শিক্ষকদের পেশাগত সুরক্ষা, নিরাপদ কর্মক্ষেত্র, অর্থনৈতিক ও বস্তুগত অধিকার, মতপ্রকাশের স্বাধীনতার কথা, যা প্রত্যেক শিক্ষকের পেশাগত মর্যাদা রক্ষায় অপরিহার্য। বিজ্ঞপ্তি

 

সর্বশেষ সর্বাধিক পঠিত