এনসিটিবি বই ছাপায় ২৫২ কোটি টাকা বাড়তি ব্যয়, অভিযান

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২৭ এএম

বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর গোপনীয় দর ফাঁস, ঠিকাদারদের সিন্ডিকেট এবং প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এনসিটিবির কার্যালয়ে দুদকের এনফোর্সমেন্ট দল এ অভিযান চালায় বলে জানিয়েছে সংস্থাটির জনসংযোগ শাখা।

অভিযানকালে এনসিটিবি থেকে প্রাথমিক প্রাক্কলনের কপি, দাপ্তরিক মূল্য তালিকা এবং ৪২৩তম বোর্ডসভার কার্যবিবরণীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেছে দুদকের দল। এসব নথি পর্যালোচনা করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। পরে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে অভিযান পরিচালনাকারী দল।

সর্বশেষ সর্বাধিক পঠিত