লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি 

ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ জন

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২৯ এএম

ঢাকার গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে পদায়নের জন্য সারা দেশের ‘এ ক্যাটাগরি’র ১৩১ সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৮ জনকে বাছাই করা হয়েছে। এই ১৮ জনকে ঢাকার বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিসে পদায়ন করা হবে। গতকাল মঙ্গলবার সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এ লটারির আয়োজন করা হয়। গতকাল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রসঙ্গত, প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলির এ প্রক্রিয়া শুরু হলো।

অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, আইন সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলম, অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজ, সাব-রেজিস্ট্রার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রমজান খান, মহাসচিব মাইকেল আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত